সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীকে কটূক্তিপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও তাঁকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বুধবার রাতে যশোর সদর উপজেলার ঘোড়াগাছা গ্রামের জোহর আলী (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল আদালতের মাধ্যমে তাঁকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক একরামুল হক প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও কটূক্তির অভিযোগে জোহরের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কোতোয়ালি মডেল থানার ওসি আবদুল জলিল ঘটনার সত্যতা স্বীকার করেছেন। যশোর অফিস।