সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনজন গ্রেপ্তারফেনসিডিল পাচারে জড়িত থাকার অভিযোগে খুলনার বটিয়াঘাটা উপজেলায় আনিসুর রহমান, মো. হারুন ও শামীম হোসেন নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার কৈয়াবাজারে গত শুক্রবার গভীর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানকালে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৫৯০ বোতল ফেনসিডিলসহ ওই তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁদের থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে। খুলনা প্রতিনিধি।কারাদণ্ড সাতক্ষীরা সদর উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইউনুছ আলী গাজীকে ভ্রাম্যমাণ আদালতের বিচারে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাহী হাকিম মঞ্জুর আলম গতকাল শনিবার বিকেলে এই রায় দেন। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক কেজি গাঁজাসহ ইউনুছ আলী গাজীকে তাঁর বাড়ি থেকে গতকাল সকালে গ্রেপ্তার করা হয়। বিচারের পর তাঁকে জেলহাজতে পাঠানো হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।