সংক্ষেপে সারা দেশ
প্রশিক্ষণ সমাপ্তঢাকার মাতুয়াইলে শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে বিসিএস (স্বাস্থ্য) কর্মকর্তাদের দুই মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ হাবিবুর রহমান মোল্লা। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক অধ্যাপক এস এম শাহনাওয়াজ বিন তবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চিকিৎসক মো. আবিদুল হক, চিকিৎসক সারিয়া তাসনিম, চিকিৎসক আবদুল মান্নান ও চিকিৎসক অনুপ কুমার সাহা। কোর্সে মোট ৪০ জন চিকিৎসা কর্মকর্তা অংশ নেন। এতে শাওন সরকার প্রথম ও ফারজানা রহমান দ্বিতীয় হন। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির। বিজ্ঞপ্তি।লাশ উদ্ধার পঞ্চগড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার কায়েতপাড়া গ্রামে সুপারিবাগান-সংলগ্ন গর্ত থেকে পুলিশ গতকাল সোমবার দুপুরে লাশটি উদ্ধার করে। এক সপ্তাহ আগে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। লাশটি বিকৃত হয়ে গেছে। পঞ্চগড় থানার এসআই হারুন উর রশিদ বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। ময়নাতদন্তের পর বেওয়ারিশ হিসেবে লাশটি দাফনের দায়িত্ব দেওয়া হয় পঞ্চগড় পৌরসভার মেয়রকে। পঞ্চগড় প্রতিনিধি বৃদ্ধ নিহতপটুয়াখালীর গলাচিপা উপজেলায় মো. আলাউদ্দিন হাওলাদার (৭২) তাঁর ভাতিজা মো. দলিল উদ্দিনের লাঠির আঘাতে নিহত হয়েছেন। উপজেলার দক্ষিণ পানপট্টি গ্রামে গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। হামলাকারী দলিল উদ্দিনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে তাঁর পারিবারিক সূত্র। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিফেনসিডিলসহ গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৪১২ বোতল ফেনসিডিলসহ জাকির হোসেন ও বাবুল মিয়া নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সদর উপজেলার চান্দিগ্রামের জারুলতলা এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) সদস্যরা গতকাল সোমবার দুপুরে তাঁদের আটক করেন। র্যাব-৯ ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর আবদুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা