সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মহত্যাসিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অজ্ঞাতপরিচয় এক তরুণী (১৮) ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। উপজেলার শিবপুর গ্রামে ঈশ্বরদী-জয়দেবপুর রেললাইনে গতকাল বুধবার সকালে খুলনাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে আকস্মিক ঝাঁপ দেন ওই তরুণী। তিনি লাল সালোয়ার ও হলুদ কামিজ পরিহিত ছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইসুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।দুই ব্যক্তি গ্রেপ্তারপঞ্চগড় সদর উপজেলায় ভারতীয় মুদ্রা, ঘড়িসহ বাংলাদেশি দুই নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার রতনীবাড়ী সীমান্ত থেকে সাইফুল ইসলাম ও শামীম হোসেন নামের ওই দুজনকে গত মঙ্গলবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৭২ হাজার রুপি ও তিনটি ভারতীয় ঘড়ি জব্দ করা হয়েছে। সাইফুল ও শামীমের বাড়ি গাজীপুরের জয়দেবপুরে। পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পঞ্চগড় প্রতিনিধি।ঘুষ নেওয়ার দায়ে...ঘুষ নেওয়ার দায়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার আশরাফুল হকের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সাজা হয়েছে। ফরিদপুরের বিশেষ আদালতের বিচারক শফিকুর রহমান গত সোমবার এই রায় দেন। একটি জমির স্বত্ব ও দখল সম্পর্কে প্রতিবেদন তৈরির বিনিময়ে অগ্রিম ঘুষ নেওয়ার সময় আশরাফুল হক হাতেনাতে ধরা পড়েছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফরিদপুর অফিস।