সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ভাইয়ের সহযোগীজামাআতুল মুজাহিদীন বাংলাদেশের শীর্ষনেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের সহযোগী হেলাল উদ্দিনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহীর পুঠিয়ার সাধনপুর এলাকা থেকে বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ২০০৪ সালে বাগমারার পলাশী গ্রামে মনোয়ার হোসেন ওরফে বাবু হত্যা মামলার আসামি। তিনি নলডাঙ্গার জগদীশপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, একটি মামলায় আট বছরের সাজাপ্রাপ্ত আসামি হেলাল দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি।গৃহবধূর মৃত্যুগোপালগঞ্জের কাশিয়ানীতে তেল মিলের ফিতায় জড়িয়ে শিখা খাঁ (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কুমারিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিখা গ্রামের সুশান্ত খাঁর স্ত্রী। স্থানীয় থানার ওসি সৈয়দ আবদুল মান্নান জানান, স্বামী-স্ত্রী দুজনে নিজেদের তেল মিলে কাজ করার সময় শিখার কাপড় যন্ত্রের ফিতায় জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। গোপালগঞ্জ প্রতিনিধি।বৃত্তি প্রদানসুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪২ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বৃত্তি দেওয়া হয়েছে। বিশ্বম্ভরপুর উপজেলা শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংসদ মতিউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান তফাজ্জল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাহাব উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। সুনামগঞ্জ অফিস।