সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচিতচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বেনাউল ইসলাম। তাঁকে গত বৃহস্পতিবার রাতে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বী তহরুল হকের চেয়ে বেনাউল এক হাজার ৮২ ভোট বেশি পেয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা সিজার উদ্দীন বলেন, চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন মোট আটজন। বেনাউল ইসলাম সাত হাজার ৪৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সদস্য পদে ৪২ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ। বিনা মূল্যে বিতরণদিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও আউশ ধানের বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আজিজুল হক চৌধুরী। উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. আবদুল লতিফ বলেন, আউশ ধানের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে উপজেলার নয়টি ইউনিয়নের ১৫০ জন কৃষকের মধ্যে জনপ্রতি ৪৫ কেজি সার ও পাঁচ কেজি বীজধান বিতরণ করা হয়েছে। বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা।একজন গ্রেপ্তারনওগাঁর ধামইরহাট উপজেলায় হেরোইন ব্যবসায় জড়িত থাকার অভিযোগে মেহেদী হাসান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার শিবপুর গ্রাম থেকে পুলিশ গত বৃহস্পতিবার গভীর রাতে মেহেদীকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ২৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়। ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা।দুজন বহিষ্কারএইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় হালিমা বেগম ও মিলন হাওলাদার নামের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঠবাড়িয়া সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্রে গতকাল শুক্রবার ইসলামের ইতিহাস ও ইতিহাস বিষয়ের পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন করতে গিয়ে ধরা পড়ে ওই দুই পরীক্ষার্থী। এ সময় তাদের বহিষ্কার করেন সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শকেরা। মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা।স্ত্রী হত্যার অভিযোগচাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় আফরোজা আক্তার (২৮) নামের এক গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী মোস্তফা কামালকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ওই হত্যাকাণ্ড ঘটে বলে অভিযোগ এনে মামলা করেন নিহত গৃহবধূর চাচা মো. হারুন মিয়া। হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. কুতুব উদ্দিন বলেন, আসামি মোস্তফা কামালকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি।