সংক্ষেপে সারা দেশ
টাইফয়েড ভ্যাকসিনজাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল প্রথমবারের মতো টাইফয়েড ভ্যাকসিনের ব্যাপকভিত্তিক প্রচারণা হাতে নিয়েছে। ১ থেকে ২৫ মে পর্যন্ত ১০ হাজার ব্যক্তিকে এই ভ্যাকসিন দেওয়ার এবং টাইফয়েড সম্পর্কে সচেতনতা গড়ে তোলার কাজ চলছে। সরাসরি ফ্যাক্টরি থেকে কোল্ড চেইন-নিয়ন্ত্রিত প্রতিটি টাইফয়েড পলিসেচারাইড ভ্যাকসিনের মূল্য ৩১০ টাকা। পুশ করার জন্য কোনো অর্থ নেওয়া হয় না। আগে থেকে করপোরেট অফিসগুলোতে নাম লিপিবদ্ধ থাকবে। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে এসে দুই বছরের ঊর্ধ্বের যে কেউ সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এ ভ্যাকসিন নিতে পারবে। বিজ্ঞপ্তি। বিষ্ণুমূর্তি উদ্ধার দিনাজপুরের পুনর্ভবা নদীর সাধুর ঘাট থেকে গতকাল রোববার ৬৭ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী পরিদর্শক মো. ফকরুল ইসলাম জানান, গতকাল বেলা ১১টার দিকে সাধুর ঘাট এলাকায় নদীর তীর থেকে মাটি কাটার সময় এর অভ্যন্তরে মূর্তিটির সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে। মূর্তিটির দৈর্ঘ্য প্রায় ৩২ ইঞ্চি এবং প্রস্থ ২৭ ইঞ্চি। দিনাজপুর অফিস।