সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষক নিহতবাগেরহাটের ফকিরহাট উপজেলায় গত সোমবার সড়ক দুর্ঘটনায় শৈলেন্দ্রাথ দেবনাথ (৬৫) নামের অবসরপ্রাপ্ত এক শিক্ষক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেলে বাইসাইকেল নিয়ে শৈলেন্দ্রনাথ ফকিরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। উপজেলার সরকারি খাদ্য গুদামসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনি ঘটনাস্থলে নিহত হন। বাগেরহাট প্রতিনিধি।ফেনসিডিল উদ্ধারবগুড়ার শেরপুর উপজেলায় ২৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে পুলিশ গতকাল মঙ্গলবার ওই ফেনসিডিল উদ্ধার করে। সংশ্লিষ্ট এক ব্যক্তি এ সময় জানালা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। শেরপুর থানার এসআই মিজানুর রহমান বলেন, ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। শেরপুর (বগুড়া) প্রতিনিধি।