সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণচেষ্টার অভিযোগখাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পঞ্চম শ্রেণীতে পড়ুয়া আদিবাসী এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জহিরুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার কুমিল্লাটিলা এলাকা থেকে পুলিশ গতকাল বুধবার জহিরকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেলে অভিভাবকদের অনুপস্থিতির সুযোগে ওই ছাত্রীর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালান জহির। পরে শিশুটি চিৎকার দিলে জহির পালিয়ে যান। এ ঘটনায় মামলা হয়েছে। দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।চাল বিতরণচট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৭৫ জন মৎস্যজীবীর মধ্যে তিন হাজার ৫০০ কেজি চাল বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য কার্যালয়ে গতকাল বুধবার দুপুরে ওই চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী। উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, সরকার কর্ণফুলী নদীতে গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ করে। তাই সংশ্লিষ্ট মৎস্যজীবীদের প্রত্যেককে ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।যুবক গ্রেপ্তারমৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক তরুণীকে (১৮) অপহরণ ও ধর্ষণের অভিযোগে এমরান মিয়া নামের এক যুবককে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজার থেকে ছয় যুবক মঙ্গলবার বিকেলে ওই তরুণীকে অপহরণ করে চুকারপুঞ্জি পাহাড়ি এলাকায় নিয়ে যান। পথচারীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ রাতে ওই তরুণীকে উদ্ধার করে। এ ঘটনায় মামলা হয়েছে। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি।অর্থ বিতরণমেঘনায় লঞ্চডুবির ঘটনায় নিহত ৭১ ব্যক্তির স্বজনদের মধ্যে অর্থ বিতরণ করা হয়েছে। ইতালি-প্রবাসী যুবলীগের নেতা লিটন মোল্লার অনুদানে এই সহায়তা দেওয়া হয়। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গতকাল বুধবার দুপুরে ওই চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী। নিহত ৭১ জনের প্রতিটি পরিবারকে ছয় হাজার ৫০০ টাকা দেওয়া হয়। শরীয়তপুর প্রতিনিধি।