সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুকে ছুরিকাঘাতব্রাহ্মণবাড়িয়া শহরে গত শুক্রবার দুর্বৃত্তরা এক শিশুকে ছুরিকাঘাত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে শহরের কলেজপাড়া এলাকার মোহন মিয়া ও তাঁর স্ত্রী আট মাসের শিশু শাহারিয়ারকে নিয়ে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। ফকিরাপুল এলাকায় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত অস্ত্রের মুখে মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় মোহন দৌড়ে পালিয়ে যান। মোহনকে না পেয়ে সন্ত্রাসীরা শাহারিয়ারকে ছুরিকাঘাত করে। তবে মোহনের স্ত্রীর চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সদর হাসপাতালে শাহারিয়ারের ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।চক্ষুশিবিরবাগেরহাটের মোরেলগঞ্জের এ সি লাহা পাইলট উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রে গত শুক্রবার একটি চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। মোরেলগঞ্জ কল্যাণ সমিতি ও মোরেলগঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই চক্ষুশিবিরে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সাংসদ মোজামেঞ্চল হোসেন। এ সময় দুই শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ ছাড়া ৩৫ জনকে বিনা মূল্যে চোখের ছানির অস্ত্রোপচারের জন্য খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়। বাগেরহাট প্রতিনিধি।