সংক্ষেপে সারা দেশ
সভা অনুষ্ঠিতমাস্টারদা সূর্য সেন হলের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী উৎসব উপলক্ষে গঠিত আহ্বায়ক কমিটির সভা গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শহীদ মুনীর চৌধুরী কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও সাবেক ভিপি সিরাজুম মুনীর। সভায় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুল ইসলামকে উপদেষ্টা ও পিডিবির সাবেক পরিচালক বজলুল হককে আহ্বায়ক এবং জহুরুল ইসলামকে সদস্যসচিব করে ১১ সদস্যের একটি প্রচার উপকমিটি করা হয়। সভা সঞ্চালনা করেন আহ্বায়ক কমিটির সদস্যসচিব বাবুল চৌধুরী। ২৬ মে প্রস্তুতি কমিটির পরবর্তী সভা টিএসসিতে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।ব্যবসায়ীর মুক্তিনোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার একটি দোকান থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় আটক এক ব্যবসায়ীকে জনতার বিক্ষোভের মুখে গতকাল রোববার সকালে মুক্তি দিয়েছে পুলিশ। মমিন খন্দকার নামের ওই ব্যবসায়ীকে গত শনিবার সন্ধ্যা থেকে সারা রাত থানায় আটকে রাখে পুলিশ। সোনাইমুড়ী বাজারের শতাধিক ব্যবসায়ী গতকাল সকালে থানা ঘেরাও করলে জেলা পুলিশ সুপারের (এসপি) নির্দেশে মমিনকে মুক্তি দেওয়া হয়। নোয়াখালী অফিস।