সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজন আটকরাজশাহীতে কোর্ট ফি জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোফাজ্জল হোসেন ও আবদুল আলিম নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। বার সমিতির নেতারা বিভিন্ন মূল্যের প্রায় ৫০০টি জাল কোর্ট ফিসহ শহরের আদালত চত্বর থেকে ওই দুজনকে আটক করে গতকাল সোমবার দুপুরে পুলিশে সোপর্দ করেন। রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) জুবায়ের আহমেদ বলেন, মোফাজ্জল ও আলিম বেশ কয়েক দিন ধরে জাল কোর্ট ফি বিক্রি করছিলেন। এ ব্যাপারে মামলা করে আজ মঙ্গলবার তাঁদের আদালতে নেওয়া হবে।  নিজস্ব প্রতিবেদক, রাজশাহী অবৈধ পণ্য জব্দ দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ভারতীয় সীমান্তের কাছাকাছি বিভিন্ন এলাকায় গতকাল সোমবার ও গত রোববার অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করেছে। বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম জানান, জব্দ করা পণ্যের মূল্য আনুমানিক দুই কোটি ২০ লাখ টাকা। এসব পণ্যের মধ্যে শাড়ি-কাপড়, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য রয়েছে।  হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি সংবর্ধনা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মাধ্যমিক (এসএসসি ও দাখিল) ও জেএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ৯৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে লক্ষ্মীপুর জেলা পরিষদ মিলনায়তনে গতকাল সোমবার বিকেলে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট, নগদ অর্থ ও উপহারসামগ্রী দেওয়া হয়। রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম মিজানুর রহমান।  রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি