সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মশালানীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে জনস্বাস্থ্য পুষ্টিবিষয়ক একটি কর্মশালা হয়েছে। ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন শওকত আলী, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজা বেগম, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়া, ভাইস চেয়ারম্যান আবদুল জব্বার ও আনোয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও মোস্তফা মঈন উদ্দিন প্রমুখ।  নীলফামারী প্রতিনিধি।স্মারকলিপিচাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি জেলা শাখা সময়োপযোগী বাড়িভাড়া, চিকিৎসা-ভাতা ও বার্ষিক প্রবৃদ্ধি নির্ধারণসহ সাত দফা বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর গতকাল মঙ্গলবার স্মারকলিপি দিয়েছে। শহরের প্রেসক্লাবের সামনে বিভিন্ন কলেজের শিক্ষকেরা গতকাল সকাল ১০টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। এ সময় বক্তব্য দেন মোশাররফ হোসেন, আনোয়ারুল ইসলাম, ওবাইদুর রহমান, সাইদুর রহমান প্রমুখ।  নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ মায়ের কারাদণ্ডচাঁদপুরের শাহরাস্তি উপজেলায় অপ্রাপ্ত বয়সে মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে করফুলেন্নেছা নামের এক নারীর এক দিনের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. মোয়াজ্জেম হোসাইন গত সোমবার এ রায় দেন। শাহরাস্তি থানার এসআই মো. আবদুল মান্নান বলেন, উপজেলার খামপাড় গ্রামের পঞ্চম শ্রেণীপড়ুয়া মেয়ে তাছলিমা আক্তারকে (১৩) একই উপজেলার আহম্মদনগর গ্রামের তাজুল ইসলামের (২৫) সঙ্গে গত শুক্রবার বিয়ে দেওয়া হয়। বিষয়টি জানানো হলে মেয়েটির মা করফুলেন্নেছাকে পুলিশ রোববার গ্রেপ্তার করে।  শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি প্রতিবাদ সমাবেশগোপালগঞ্জ জেলা যুবলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। স্থানীয় যুবলীগের উদ্যোগে শহরের কেরামত প্লাজার সামনে থেকে গতকাল মঙ্গলবার সকালে একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর চৌরঙ্গী মোড়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তুহিন খান ভুট্টোর সভাপতিত্বে বক্তব্য দেন মোহসিন উদ্দিন সিকদার, এস এম মারুফ রাসেল, চৌধুরী আশরাফুজ্জামান প্রমুখ। সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণার দাবি জানানো হয়।  গোপালগঞ্জ প্রতিনিধি