সংক্ষেপে সারা দেশ
একজন গুলিবিদ্ধ বরিশালের ঝালকাঠি সরকারি কলেজের সম্মান শ্রেণীর এক ছাত্রের বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা তাঁকে গুলি করেছে। গুলিবিদ্ধ ছাত্রের নাম আরিফুর রহমান। তাঁকে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে নগরের ২৮ নম্বর ওয়ার্ডের চহুতপুর এলাকায় ঘটনাটি ঘটে। বরিশাল অফিস।সংবাদ সমেঞ্চলনবিজ্ঞান শিক্ষার প্রসারে জাতীয় বাজেটে পৃথক বরাদ্দ দেওয়ার জন্য পিরোজপুরে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা দাবি জানিয়েছেন। গতকাল বুধবার বিকেলে স্থানীয় সিডিআই নেটওয়ার্ক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান পিরোজপুর শহরতলীর আলামকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দিপঙ্কর হালদার। শিক্ষকদের দাবি, ব্যবহারিক জিনিসপত্র ও বিজ্ঞান বিষয়ে শিক্ষক না থাকায় এই বিভাগে শিক্ষার্থী ভর্তি হচ্ছে না। পিরোজপুর প্রতিনিধি।গ্রেপ্তারফরিদপুর জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি নাজমুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ গত মঙ্গলবার রাতে শহরের বক্ষব্যাধি হাসপাতাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক জানান, মঙ্গলবার দুপুরে ফরিদপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) গিয়ে কর্মকর্তাদের সরকারি কাজে বাধা দেন নাজমুল। ফরিদপুর অফিস।