সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ উদ্ধাররাজশাহীর তানোর উপজেলার চান্দুরিয়া এলাকার একটি বিল থেকে গতকাল বৃহস্পতিবার উজ্জ্বল হোসেন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত উজ্জ্বলের বাড়ি তানোর উপজেলার রাইতুল গ্রামে। তাঁর পরিবার সূত্রে জানা গেছে, উজ্জ্বল গত বুধবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে গতকাল সকালে ওই বিলে তাঁর লাশ পাওয়া যায়। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক আবদুল খালেক বলেন, উজ্জ্বলের বাবা একটি হত্যা মামলা করেছেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।শিশুর মৃত্যুবরিশালে খালে গোসল করার সময় ট্রলারের নিচে ঢুকে মো. জিসান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরের পলাশপুর সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জিসান নগরের পুরোনো কয়লাঘাট শিশুপার্ক বস্তির বাসিন্দা। জানা গেছে, গতকাল দুপুরে পলাশপুর সেতু এলাকার খালে গোসল করার সময় একটি ট্রলারের নিচে ঢুকে নিখোঁজ হয় জিসান। পরে এলাকাবাসী তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ট্রলারের পাখায় কাটা পড়ে জিসানের মৃত্যু হয়েছে। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, পানিতে ডুবে মারা গেলেও জিসানের গালে ও মাথায় জখমের চিহ্ন রয়েছে। বরিশাল অফিস।