সংক্ষেপে সারা দেশ
গ্রেপ্তার ২ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়ন থেকে গতকাল রোববার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মেহেদী হাসান (২৩) ও লিয়াকত আলী বিশ্বাস (৫০)। র্যাবের ভাষ্যমতে, গতকাল ভোরে সদর উপজেলার কানাইপুরে ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭৫ বোতল ফেনসিডিলসহ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজ ভূঁইয়া জানান, এ বিষয়ে মামলা হয়েছে। ফরিদপুর অফিসপদযাত্রামেহেরপুরে ‘গাংনী গণিত পরিবার’ নামে একটি সংগঠন পদযাত্রা শুরু করেছে। গতকাল রোববার সকাল ১০টায় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এই সংগঠনের উদ্বোধন করা হয়। গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবদুল গণি এর উদ্বোধন করেন। এ সময় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম, গাংনী ডিগ্রি কলেজের শিক্ষক কামরুজ্জামান, গাংনী প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক জালাল আহমেদ, গণিত পরিবারের আহ্বায়ক আবদুল্লাহ আল তাহসিন প্রমুখ উপস্থিত ছিলেন। মেহেরপুর প্রতিনিধিআগাম জামিনপুলিশের ওপর হামলা ও কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে চট্টগ্রামে করা দুটি মামলায় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ১১৬ জন নেতা-কর্মীর এক মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। ১৩ মে চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিরোধী দলের কর্মীদের সংঘর্ষের ঘটনায় প্রায় আড়াই হাজার নেতা-কর্মীকে আসামি করে পৃথক ছয়টি মামলা হয়। নিজস্ব প্রতিবেদকপ্রধানমন্ত্রীকে স্মারকলিপিশিক্ষকদের শূন্যপদ পূরণসহ আট দফা দাবিতে গতকাল রোববার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকেরা। বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি ও পলিটেকনিক শিক্ষক পরিষদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষকেরা বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হয়ে সেখান থেকে মৌন মিছিল বের করেন। পরে পুলিশের গাড়িতে করে কয়েকজন শিক্ষক নেতা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দিয়ে আসেন। নিজস্ব প্রতিবেদক