সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবর্ধনাচলতি বছর বিভিন্ন বোর্ড থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নিয়ে চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার যেসব শিক্ষার্থী সব বিষয়ে ‘এ প্লাস’সহ জিপিএ-৫ পেয়েছে, ঢাকায় তাদের সংবর্ধনা দেবে বৃহত্তর কুমিল্লার ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ ফাউন্ডেশন। এতে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের ছবি, ইন্টারনেটে প্রাপ্ত ফলাফলের ফটোকপি, বর্তমান ও স্থায়ী ঠিকানা, মুঠোফোনের নম্বর, শিক্ষাপ্রতিষ্ঠানের ঠিকানাসহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুবুর রহমান অথবা মহাসচিব মফিজুর রহমান খানের সাথে ৩১ মের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: জিসিএইচপিএফ, ৮৪/২, নয়াপল্টন (দোতলা), ঢাকা বিজ্ঞপ্তি।লাশ উদ্ধার বগুড়ায় স্বপ্না (৪৫) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শহরের মালতিনগর উচ্চবিদ্যালয়ের পেছনে একটি বাড়ির সেপটিক ট্যাংকে গতকাল সোমবার সকালে লাশটি দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মালতিনগর পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন বলেন, নিহত স্বপ্নার বাড়ি পিরোজপুর সদরে। তিনি ভবঘুরে ও ধর্মান্তরিত মুসলিম ছিলেন। সম্ভবত দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে দেয়।  নিজস্ব প্রতিবেদক, বগুড়াঅগ্নিকাণ্ড ফরিদপুরের সদরপুর উপজেলায় আগুন লেগে ১০ পরিবারের ২০টি ঘর পুড়ে গেছে। উপজেলার চরমানাইর ইউনিয়নের হাজি দেওয়ানখাঁর কান্দি গ্রামে গতকাল সোমবার দুপুরে এই অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিরন খান বলেন, একটি বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  ফরিদপুর অফিস