সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুইলচেয়ার বিতরণরাজশাহীতে প্রতিবন্ধী ৪৫০ জনকে হুইলচেয়ার দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্রি হুইলচেয়ার মিশনের সহায়তায় এই চেয়ার বিতরণ করা হয়। এ উপলক্ষে নগর ভবনের গ্রিন প্লাজায় গতকাল মঙ্গলবার সকালে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের মেয়র এ এ ই এম খায়রুজ্জামান, ফ্রি হুইলচেয়ার মিশনের প্রতিনিধি ববলংম্যান ও ডিক, হেলথ রাইটস মুভমেন্ট কমিটির সভাপতি মোজাম্মেল হক প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।বন্দুক উদ্ধার রাঙামাটি সদর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় চারটি বন্দুক (এলজি) উদ্ধার করা হয়েছে। উপজেলার বালুখালী ইউনিয়নের দুত্যাংপাড়া এলাকা থেকে গতকাল মঙ্গলবার সকালে ওই চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। সেনাবাহিনী সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর জুরাছড়ি জোনের আওতাধীন পাংখুপাড়া ক্যাম্পের সদস্যরা ওই অভিযান চালান। নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।চারজন গ্রেপ্তারসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আবদুস সাত্তার, আবদুস সালাম, সবুজ ও হাবিল উদ্দিন নামের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার চান্দাইকোনা বাজার এলাকা থেকে পুলিশ গত সোমবার গভীর রাতে ওই চারজনকে গ্রেপ্তার করে। তাঁরা বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। রায়গঞ্জ থানার ওসি আনিছুর রহমান বলেন, আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি।