সংক্ষেপে সারা দেশ
স্মারকলিপিসব কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, ২৫ বিঘা পর্যন্ত কৃষিজমির খাজনা মওকুফ, কৃষিঋণের বরাদ্দ বাড়ানো ও সারসহ কৃষিপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখাসহ ১৩ দফা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরা জেলা বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিম হাসান গতকাল বুধবার ওই স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ইফতেখার আলী, সহসভাপতি কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাসকীন আহমেঞ্চদ প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।দুজন আটক পাবনা শহরের শাহ আলম সড়কের একটি ওষুধের দোকানে নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে ইউনুস আলী ও মোক্তার হোসেন নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গত মঙ্গলবার সন্ধ্যায় ওই দোকানে অভিযান চালিয়ে তিন হাজার ৮২৫টি উত্তেজক বড়ি জব্দ করে। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দুই ব্যক্তিকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। পাবনা অফিস। তিন আসামি গ্রেপ্তার বাগেরহাটের মংলা উপজেলায় মুনসুর শেখ, সেলিম শেখ ও আউরিয়া শেখ নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার তাঁদের বাগেরহাট জেলা আদালতে পাঠানো হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গত তিন দিনে ওই তিনজনকে গ্রেপ্তার করে। মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গিয়াস জানান, একটি হত্যা মামলায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া ওই আসামিদের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি ও সুন্দরবন এলাকায় দস্যুবৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। মংলা (বাগেরহাট) প্রতিনিধি।