সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন উপাচার্যইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইমরান রহমান। গত মঙ্গলবার থেকে এই নিয়োগ কার্যকর হয়েছে। তিনি ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ইমরান রহমান যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। আইবিএসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন তিনি। বিজ্ঞপ্তি।ইয়াবা উদ্ধারমাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের পানিছত্র এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার ২৫০টি ইয়াবা বড়িসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদারীপুর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজী সালাউদ্দিন জানান, আটক ব্যক্তির নাম ফরহাদ মাতুব্বর (২৮)। তাঁর গ্রামের বাড়ি শিবচর উপজেলার মালেরকান্দিতে। মাদারীপুর প্রতিনিধি।রগকাটা লাশযশোরের চৌগাছার জিসিবি আদর্শ কলেজসংলগ্ন মাঠ থেকে দুই পায়ের রগকাটা অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। চৌগাছা থানার এসআই আনোয়ার হোসেন বলেন, ধর্ষণ শেষে হত্যার পর দুর্বৃত্তরা লাশটি ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। যশোর অফিস।