সংক্ষেপে সারা দেশ
বজ্রপাতে মৃত্যু গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ছালেহা বেগম (৪৫) নামের এক নারী বজ্রপাতে মারা গেছেন। উপজেলার শালমারা গ্রামে গত বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ের সময় তিনি আম কুড়াতে গিয়েছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর স্বামীর নাম আবদুস সামাদ। গাইবান্ধা প্রতিনিধি ।দুই জন গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাদকদ্রব্য বহনের অভিযোগে মোস্তাক হোসেন ও ইদ্রিস মিয়া নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ভাঙ্গা পৌরসভার থানা রোড এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গতকাল শুক্রবার ওই দুজনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ফরিদপুর অফিস।ভিত্তিপ্রস্তর স্থাপন বরগুনার আমতলী উপজেলার তালতলী রাখাইনপল্লিতে তাঁতশিল্প ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে রাখাইন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আরডিএফ) উদ্যোগে রাখাইনপল্লির আগা ঠাকুরপাড়ায় গতকাল শুক্রবার বিকেলে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এম মাহমুদুর রহমান। আমতলী (বরগুনা) প্রতিনিধি।