সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিআরইউর প্রতিষ্ঠাবার্ষিকীঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন নিজ ফ্ল্যাটে হত্যাকাণ্ডের শিকার দুই সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির মা। ডিআরইউর সভাপতি শাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খানের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর মধ্যাহ্নভোজ ও সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাগর-রুনির পরিবারকে দুই লাখ এবং সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক বিভাস সাহার পরিবারকে এক লাখ টাকা দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক।শিশুর লাশকিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় অজ্ঞাতনামা এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুজ্জামান চৌধুরী জানান, গতকাল শনিবার দুপুরে উপজেলার মসজিদজাম বড়কান্দি এলাকার কালভার্টের পাশে লোকজন একটি শিশুর লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যার হাসপাতাল মর্গে পাঠায়। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ।