সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বজ্রপাতে মৃত্যুময়মনসিংহের ভালুকা উপজেলার ধলিয়া গ্রামে গতকাল সোমবার বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। নিহত দুজনের পরিবার সূত্রে জানা যায়, গতকাল দুপুরে হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড় শুরু হয়। এ সময় গ্রামের সুরুজ খানের স্ত্রী বেবী আক্তার (৪০) ও তাঁর ভাতিজি স্থানীয় মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী শামীমা আক্তার (১৩) বাড়ির আঙ্গিনায় হাঁটাহাঁটি করছিলেন। আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। শামীমা সাইদুল ইসলাম খানের মেয়ে। ময়মনসিংহ অফিস ইয়াবাসহ গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২৭টি ইয়াবা বড়িসহ রফিকুল ইসলাম (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার চরধরমপুর গ্রামের বাসিন্দা। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ সোহরাওয়ার্দী জানান, গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঝাউবোনা এলাকায় অভিযান চালিয়ে রফিকুলকে গ্রেপ্তার করা হয়। তিনি ইয়াবাগুলো অন্য একজনের কাছে বিক্রি করছিলেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ক্রেতা পালিয়ে যান। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। রফিকুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জপ্রতিবন্ধীদের সহায়তা সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী লোকজনের মধ্যে বিনা মূল্যে শিক্ষা উপকরণ, ছাগল ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি প্রতিষ্ঠান ‘পরিবর্তন’ স্থানীয় ঈদগাহ মাঠে এক অনুষ্ঠানে এগুলো বিতরণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাড়াশের ইউএনও মোহামঞ্চাদ জাকির হোসেন। অনুষ্ঠানে ২০ জন প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ এবং ৪৫ জন প্রাপ্তবয়স্ক প্রতিবন্ধীর মধ্যে ১১টি ছাগল, তিনটি হুইল চেয়ার, ক্রাচ, সাদাছড়ি, সারভাইক্যাল কলার ও টয়লেট চেয়ার বিতরণ করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জশান্তিরক্ষী দিবস আজআন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ ২৯ মে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হবে। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। আজ সকালে ‘পিসকিপার্স রান’-এর মাধ্যমে দিনের শান্তিরক্ষী দিবসের কর্মসূচি শুরু হবে। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহীদ শান্তিরক্ষীদের নিকটাত্মীয় ও আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা, স্মৃতিচারণামূলক আলোচনা ও জাতিসংঘের কার্যক্রমের ওপর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। নিজস্ব প্রতিবেদক