সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুইলচেয়ার বিতরণখুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে ৫২ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে করপোরেশন চত্বরে এক অনুষ্ঠানে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার ঘোষের সভাপতিত্বে মেয়র তালুকদার আবদুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খুলনা প্রতিনিধি।সাত আসামি গ্রেপ্তারকুষ্টিয়ার কুমারখালী উপজেলার হত্যা মামলার সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমারখালী থানার ওসি আবদুর রাজ্জাক জানান, সোমবার রাতে কুমারখালী থানার পুলিশ ভেড়ামারা উপজেলার লালনশাহ সেতু এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে ওই সাতজনকে গ্রেপ্তার করে। ২১ মে উপজেলার গোবরা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় নাজমা খাতুন নামের এক নারী নিহত হন কুষ্টিয়া অফিস।সিএ ছাত্র পরিষদের কমিটিবাংলাদেশ সিএ ছাত্র পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি পদে মশিউর রহমান ও সাধারণ সম্পাদক পদে মো. কামরুজ্জামান নির্বাচিত হয়েছেন। ২০১২-২০১৪ মেয়াদের জন্য গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে তাঁরা বিজয়ী হন। এ ছাড়া সাইদুজ্জামান তুহিন, ইলিয়াস পাঠান, আউয়াল এমদাদুল ইসলাম সহসভাপতি, সাজ্জাদ হোসাইন, মাছুম বিল্লাহ যুগ্ম সাধারণ সম্পাদক, আজহারুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, জাহিদুল ইসলাম কোষাধ্যক্ষ, আলী গাওহার ছাত্রকল্যাণ সম্পাদক, জাকির হোসেন প্রচার সম্পাদক, সাইদুর রহমান সাংস্কৃতিক সম্পাদক, বজলুর রহমান ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন মহিদুল ইসলাম, মোনালিসা, আজিজুর রহমান, তুষার কুমার রায়, কৃষ্ণ কামাল মজুমদার, রাকিবুল ইসলাম, তাজুল ইসলাম ও তোফাজ্জল হোসেন। বিজ্ঞপ্তি।ডাকাতি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামের একটি বাড়িতে গত সোমবার ডাকাতি হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, চিনাইর গ্রামের নোয়াবাড়ি এলাকার বাসিন্দা ময়নাল হক চৌধুরীর বাড়িতে সোমবার রাতে ১৫-২০ জন সশস্ত্র ডাকাত হানা দেয়। প্রথমে ডাকাতেরা দরজা ভেঙে ঘরে ঢুকে ময়নালসহ তাঁর পরিবারের চার সদস্যকে কুপিয়ে জখম করে। পরে তারা ঘরের আলমারি ভেঙে ৩৬ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ ৪০ হাজার টাকা ও একটি মুঠোফোন সেট লুটে নেয়। আহত ব্যক্তিদের রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।