সংক্ষেপে সারা দেশ
জরিমানামেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি বাজারে ওষুধ বিক্রয়কারী দুটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গতকাল বুধবার দুপুরে ওই জরিমানা আদায় করা হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম মেহেদী হাছান। জুলু অ্যান্ড কোং ও সরদার মেডিকেল হল নামের ওই দুটি প্রতিষ্ঠানের রেফ্রিজারেটর থেকে মেয়াদোত্তীর্ণ মোট ৩১ বাক্স ইনজেকশন পাওয়া যায়। বাগেরহাট প্রতিনিধি।মৃত্যুদণ্ডচাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে বাইরুল নামের এক যুবকের মৃত্যুদণ্ডাদেশ হয়েছে। জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত গতকাল বুধবার এ রায় দেন। মামলার বিবরণে বলা হয়, স্ত্রী অজেনুর খাতুনকে ২০০৮ সালের ২৫ ডিসেম্বর রাতে কুপিয়ে হত্যা করেন বাইরুল। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।পরীবাগ মাজারে ওরসরাজধানীর পরীবাগে হজরত শাহ্ সৈয়দ আজিজুল বারী (রহ.) পরীবাগের শাহ্ সাহেবের বাৎসরিক ওরস পরীবাগ মাজার প্রাঙ্গণে আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। মোনাজাত অনুষ্ঠিত হবে বেলা ১১টায়। পরীবাগ মাজারের পক্ষে শাহ্ সৈয়দ আবদুল বারী এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তি। বোমা উদ্ধারচুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাঁডাঙ্গা গ্রাম থেকে চারটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ওই গ্রামের একটি বাঁশবাগান থেকে গত মঙ্গলবার গভীর রাতে বোমাগুলো উদ্ধার করে। র্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের সহকারী পরিচালক ক্যাপ্টেন হাসানুর রহমান বলেন, টেপ মোড়ানো বোমাগুলো উদ্ধারের পর থানায় নিয়ে নিষ্ক্রিয় করা হয়। চুয়াডাঙ্গা প্রতিনিধি।কমিটি গঠিতঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০১২-১৩ মেয়াদে সভাপতি পদে দৈনিক ইত্তেফাক-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মাহবুব রনি ও সাধারণ সম্পাদক পদে প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আহমেদ জায়িফ নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার সাংবাদিক সমিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত অন্য সদস্যরা হলেন: এম এম জসিম (সহসভাপতি), রাফিউল ইসলাম (যুগ্ম সম্পাদক), খাইরুল ইসলাম (দপ্তর সম্পাদক), মাসুম বিল্লাহ (অর্থ সম্পাদক), নির্বাহী সদস্য নাজমুস সাদাত, মতিউর তানিফ ও সুজন কুমার মণ্ডল। বিশ্ববিদ্যালয় প্রতিবেদক।