সংক্ষেপে সারা দেশ
হেলিকপ্টার ব্যবহারবান্দরবানে আগামীকাল শনিবার শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর কর্মসূচি সফল করতে দুর্গম তিনটি উপজেলায় সামরিক হেলিকপ্টার ব্যবহার করা হবে। গতকাল বৃহস্পতিবার সিভিল সার্জন মং তেঝ রাখাইন এ কথা জানিয়েছেন। তিনি বলেন, প্রতিবারই দুর্গম এলাকায় জাতীয় টিকা ও ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর কর্মসূচি সফল করতে গিয়ে মারাত্মক সংকটে পড়তে হয়। তাই দুর্গম এলাকার শিশুদের কর্মসূচির আওতায় আনতে সেনাবাহিনীর সঙ্গে পরামর্শ করে এ উদ্যোগ নেওয়া হয়। বান্দরবান প্রতিনিধি।আনন্দ মিছিলরেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণে সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করায় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ঐক্য পরিষদ পীরগাছা উপজেলা শাখা গতকাল বৃহস্পতিবার দুপুরে আনন্দ মিছিল করেছে। মিছিল শেষে শিক্ষক সমিতি ঐক্য পরিষদ উপজেলা পরিষদ হলরুমে একটি সমাবেশ করে। এ সময় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ছাড়াও অন্যরা উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়। পীরগাছা (রংপুর) প্রতিনিধি।লাশ উদ্ধারসুন্দরবনের খোলপেটুয়া নদী থেকে গতকাল বৃহস্পতিবার অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্যামনগর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, গতকাল সকালে খোলপেটুয়া নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে খোলপেটুয়া নদীর নওয়াবেঁকী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।বৃক্ষরোপণবৈশ্বিক জলবায়ু পরিবর্তন রোধে কৃষকদের উদ্বুদ্ধ করতে খুলনায় পামগাছের চারা রোপণ শুরু হয়েছে। তুর ডেভেলপমেন্ট লিমিটেডের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহে এই বৃক্ষরোপণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দুপুর ১২টার দিকে ঝিনাইদহ জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে পামগাছের চারা রোপণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। এরপর জেলা প্রশাসকের দপ্তর, আইনজীবী সমিতির কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে বিনা মূল্যে পামগাছের চারা রোপণ করা হয়। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ।