সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত নেতা আটকদিনাজপুরের বীরগঞ্জ পৌর এলাকার দলীয় কার্যালয় থেকে গতকাল শুক্রবার দুপুরে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. হানিফসহ চার নেতাকে আটক করেছে পুলিশ। আটক অপর তিনজন হলেন: উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো কাওসার আলম, সাংগঠনিক সম্পাদক মো. আজিজুর রহমান ও সহ-সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম। দিনাজপুর অফিস।গ্রেপ্তারচাঁদাবাজির অভিযোগে টাঙ্গাইলের সখীপুরে ইনকিলাব পত্রিকার স্থানীয় প্রতিনিধি মো. শরীফুল ইসলাম ও সাপ্তাহিক সামাল পত্রিকার সখীপুর প্রতিনিধি জায়েদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সখীপুর থানার ওসি মহিউদ্দিন পিপিএম বলেন, গত বুধবার সখীপুর পৌরসভার করাতকল ব্যবসায়ী হুরমুজ আলীর কাছে ওসির পরিচয় দিয়ে ওই দুই সাংবাদিক চাঁদা দাবি করেন। পরে বৃহস্পতিবার সকালে ওই দুজন টাকা আনতে হুরমুজ আলীর ব্যবসাপ্রতিষ্ঠানে গেলে তাঁদের আটক করা হয়। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।একজন গ্রেপ্তারকক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং বিওপি তল্লাশিচৌকিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। বিজিবি সূত্র জানায়, গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে হোয়াইক্যং বিওপি তল্লাশিচৌকিতে বিজিবির জওয়ানেরা একটি যাত্রীবাহী বাস থেকে দুটি দেশি শটগানসহ মো. সিরাজুল ইসলাম (২২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।