সংক্ষেপে সারা দেশ
কার্যক্রম শুরুলক্ষ্মীপুরের বাঞ্ছানগরে পৌর আইডিয়াল ল কলেজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে কলেজের ক্যাম্পাসে ফিতা কাটার মাধ্যমে অতিথিরা এর উদ্বোধন করেন। এ সময় পৌর মেয়র আবু তাহের, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য তোফায়েল আহমেদ চৌধুরী, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, লক্ষ্মীপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, চন্দ্রগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর প্রতিনিধিন।হরিনামসংকীর্তনময়মনসিংহ শহরের দুর্গাবাড়ী মন্দির প্রাঙ্গণে ৫৬ প্রহরব্যাপী শ্রীশ্রীতারকব্রহ্ম হরিনামসংকীর্তন শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেলে শ্রীমদ্ভাগবত পাঠ ও সন্ধ্যায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালন এবং তারকব্রহ্ম হরিনামযজ্ঞের অধিবাস অনুষ্ঠিত হয়। সুশান্ত দাস ও তাঁর সহযোগীরা অধিবাসকীর্তন পরিবেশন করেন। ভাগবত ধর্মোৎসব কমিটি ময়মনসিংহের আয়োজনে তারকব্রহ্ম হরিনামসংকীর্তনে প্রতিদিন সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ করা হবে। ১২ জুন ভোরে নামকীর্তন সহকারে নগর পরিক্রমার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। ময়মনসিংহ অফিস।সংবর্ধনা চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশন। গতকাল শনিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া মুক্তিযোদ্ধা আ. জব্বার মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরে আলম, কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. বাবুল মিয়া, কেরানীগঞ্জ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কর্নেল (অব.) এম এ হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি।