সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন হয়েছে। স্থানীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকেরা গতকাল সোমবার সকালে এ কর্মসূচি পালন করেন। এ সময় বক্তব্য দেন স্থানীয় সাংবাদিক গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন, সৈয়দ নাজাত হোসেন, এমরান ফারুক, ডাবলু কুমার ঘোষ প্রমুখ। কর্মসূচিতে সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।  নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ দুই শিশুর মৃত্যু সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভাদাস গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বাড়ির পাশের একটি পুকুরে খেলতে গিয়ে গতকাল সোমবার দুপুরে তলিয়ে যায় আলহাজ মিয়ার ছেলে রাকিব আহমেদ (৪) ও হাফেজ আলীর ছেলে নোবা ইসলাম (৪)। খবর পেয়ে গ্রামবাসীর চেষ্টায় ওই দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ অস্ত্রসহ গ্রেপ্তার রাজবাড়ীতে চন্দন বিশ্বাস নামের এক যুবককে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। শহরের সজ্জনকান্দা বেড়াডাঙ্গা রেলগেট এলাকা থেকে গত রোববার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রাজবাড়ী সদর থানার ওসি মো. শাহাবুদ্দিন খলিফা বলেন, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় চন্দনকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি ও একটি ম্যাগাজিন পাওয়া যায়।  রাজবাড়ী প্রতিনিধি লাশ উদ্ধার লক্ষ্মীপুর সদর উপজেলায় অজ্ঞাতপরিচয় এক নারীর (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের একটি খাল থেকে গতকাল সোমবার দুপুরে পুলিশ ওই লাশ উদ্ধার করে। বোরকা পরা ওই লাশ দেখে স্থানীয় লোকজন সকালে পুলিশে খবর দেয়। দত্তপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সম্ভবত ওই নারীকে হত্যা করে খালে ফেলে রাখা হয়।  লক্ষ্মীপুর প্রতিনিধিঅস্ত্র উদ্ধারচট্টগ্রামের হাটহাজারী উপজেলায় কাপ্তাই সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার এবং দুটি গুলি উদ্ধার করেছে র‌্যাব। গত রোববার গভীর রাতে এই অস্ত্র উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, ছিনতাইকারীদের অবস্থানবিষয়ক খবর পেয়ে লে. কমান্ডার মোহাম্মদ নূর-উজ-জামানের নেতৃত্বে র‌্যাবের একটি দল রাতে কাপ্তাই সড়কে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দৌড়ে রাস্তার পাশে জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্র উদ্ধার করে র‌্যাব।  নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম নারীর মৃত্যুচট্টগ্রাম নগরের বায়েজিদ থানার চা বোর্ড এলাকার সামনের সড়কে বাসচাপায় রেখা আক্তার (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত রেখা আক্তার ময়মনসিংহের বলাশিমূল এলাকার মো. আজিজের স্ত্রী। তিনি বায়েজিদ এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত একজন পুলিশ সদস্য প্রথম আলোকে জানান, রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে ছুটে আসা একটি বাস তাঁকে ধাক্কা দেয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম চোরাই কাঠ উদ্ধারচট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট চেকপোস্টের কাছে ট্রাক বোঝাই চোরাই কাঠ উদ্ধার করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন স্টেশন কর্মকর্তা জহির উদ্দিন খান। গত রোববার দিবাগত রাত একটায় এই অভিযান চালানো হয়। উদ্ধার করা কাঠের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। জহির উদ্দিন খান প্রথম আলোকে বলেন, আটক ট্রাক ও উদ্ধার করা কাঠ ফৌজদারহাট চেকপোস্টে রাখা হয়েছে।  নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম