সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহবধূকে হত্যা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাহমুদা বেগম নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। চণ্ডীপুর ইউনিয়নের পাঁচপীর গ্রামে গত সোমবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই গ্রামের হাকিম উদ্দীনের স্ত্রী মাহমুদার সঙ্গে প্রতিবেশী আলম মিয়ার ঝগড়া হয়। একপর্যায়ে দেবর সাকা মিয়া ও আলম মাহমুদাকে মারধর করেন। সোমবার দুপুরে তিনি মারা যান। সুন্দরগঞ্জ থানার ওসি মঞ্জুর হোসেন বলেন, এ ঘটনায় মাহমুদার ভাই বাদশা মিয়া বাদী হয়ে মামলা করেছেন। গাইবান্ধা প্রতিনিধি।ট্রেনের ধাক্কায় যশোরের অভয়নগর উপজেলায় ট্রেনের ধাক্কায় রহিমা বেগম (৪৫) নামের এক গৃহবধূ মারা গেছেন। উপজেলার ভাঙ্গাগেট রেলক্রসিংয়ে গতকাল মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী রহিমা বেগম চালের বস্তা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অভয়নগর, যশোর প্রতিনিধি।নতুন কমিটিবৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি পদে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ ও সাধারণ সম্পাদক পদে গোলাম শফিক নির্বাচিত হয়েছেন। গত শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সেমিনার হলে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে তাঁদের নির্বাচিত করা হয়। নির্বাচিত অন্য সদস্যরা হলেন: নির্বাহী সভাপতি উজ্জ্বল বিকাশ দত্ত, মোহাম্মদ ইউসুফ ও রাশেদুল হাসান; সহসভাপতি আবদুর রহমান খান, মজিবুর রহমান খান, আবদুল আজিজ খান ও হাফিজুর রহমান; যুগ্ম সম্পাদক শরীফ মোহাম্মদ নজরুল, আকরাম হোসাইন ও জালাল উদ্দিন। সম্মেলনে অন্যান্য পদসহ ৫৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তি।