সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল নোট জব্দ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাড়াতলী গ্রামের একটি বাড়ি থেকে ১৯ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: শাওন খন্দকার (২৮), সাজ্জাদ তালুকদার (৩০) ও আতাউর রহমান (২৯)। পুলিশ জানায়, গত বুধবার রাতে পাড়াতলী গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ওই জাল নোটগুলো উদ্ধার করা হয়। এ সময় ওই তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।বজ্রপাতে সিরাজগঞ্জের চৌহালীতে বজ্রপাতে জাহাঙ্গীর হোসেন (২০) নামের এক পুস্তক বাঁধাই শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি চৌহালী উপজেলার কোদালিয়া গ্রামে। পারিবারিক সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে জাহাঙ্গীর কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে তাঁর শরীর ঝলসে যায়। গুরুতর অবস্থায় চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।