সংক্ষেপে সারা দেশ
খুনবগুড়ার কাহালু উপজেলায় ফুল মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়েছে। উপজেলার নারহট্ট ইউনিয়নের শিকড় গ্রামে গত বৃহস্পতিবার রাতে ওই হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ফুল মিয়ার লাশ উদ্ধার করে। ডাকাতি ও দস্যুবৃত্তির অভিযোগে তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। বগুড়া প্রতিনিধি।জড়িত সন্দেহেগোপালগঞ্জের হরিদাসপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম খান হত্যায় জড়িত সন্দেহে ইসমাইল হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ভেড়ারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক মোয়াজ্জেম হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইলের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। গোপালগঞ্জ প্রতিনিধি।প্রস্তুতি সভাপটুয়াখালী সরকারি জুবিলী হাইস্কুলের ১২৫তম পূর্তি উৎসব উপলক্ষে আজ শনিবার সন্ধ্যা সাতটায় ঢাকার পুরান পল্টনে পটুয়াখালী জেলা সমিতির কার্যালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। উৎসব কমিটির পক্ষ থেকে সভায় সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে। নিজস্ব প্রতিবেদক।