সংক্ষেপে সারা দেশ
নতুন কমিটি ফরিদপুর জেলা মোটর ওয়ার্কার্স ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে আবদুল মান্নান হাওলাদার সভাপতি এবং গোলাম মো. নাসির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া রুহুল আমিন তালুকদার কার্যকরী সভাপতি, কামাল মাতুব্বর ও সাঈদুর রহিম সহসভাপতি, মিলন বয়াতি যুগ্ম সম্পাদক, ফজলু ফকির ও মো. জাকির হোসেন সহ-সাধারণ সম্পাদক, নাজমুল হক কোষাধ্যক্ষ, আবুল বাসার সাংগঠনিক সম্পাদক ও মো. সেলিম মিয়া দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন। ফরিদপুর অফিস।তিনজন গ্রেপ্তারলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জালাল হোসেন, একরামুল ও রাশিদুল নামের তিন ব্যক্তিকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার দোলাপাড়া সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত শুক্রবার সন্ধ্যায় ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে হাতীবান্ধা থানায় হস্তান্তর করে। হাতীবান্ধা থানার ওসি তাপস সরকার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তিন আসামিকে শনিবার কারাগারে পাঠানো হয়েছে। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি।