সংক্ষেপে সারা দেশ
অ্যানথ্রাক্সসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উল্টাডাব গ্রামে নতুন করে পাঁচজন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। তাঁরা হলেন: রাবেয়া খাতুন (১৮), জেলী বেগম (৪০), পাপিয়া বেগম (৫৫), ময়না বেগম (৩০) ও সেলিনা বেগম (৩৫)। গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জের সিভিল সার্জন নাজিম উদ্দীন জানান, গত সপ্তাহে উল্টাডাব গ্রামে একটি অসুস্থ ছাগল জবাই করে পাঁচ পরিবারের সদস্যরা এর মাংস ভাগাভাগি করে নেন। এই মাংস পরিষ্কার করতে গিয়ে ওই পাঁচজন অ্যানথ্রাক্সে আক্রান্ত হন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।গ্রেপ্তার দাবি বরিশালের আঞ্চলিক দৈনিক আজকের বার্তার বিশেষ প্রতিনিধি কাজী মাহবুবুর রহমানের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি পরিবহন-শ্রমিকনেতা কামাল সরদার ওরফে ফাঁসি কামাল ও তাঁর সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নগরের অশ্বিনীকুমার হলের সামনে বরিশাল সাংবাদিক সমাজের ব্যানারে মানববন্ধন শেষে সমাবেশে সাংবাদিক নেতারা এ দাবি জানান। বরিশাল অফিস।মানববন্ধন এমপিওভুক্ত করার দাবিতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ধলাপাড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোহেল রানা খান অবিলম্বে এসব শিক্ষাপ্রতিষ্ঠাকে এমপিওভুক্ত করার দাবি জানান। এ ছাড়া দাবি আদায়ের লক্ষ্যে ১৭ জুন টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে আবার মানববন্ধন করার ঘোষণা দেওয়া হয়। ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি।