সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কচ্ছপের শুঁটকি সিরাজগঞ্জ পৌর এলাকার একটি বাড়ি থেকে ৬৪ কেজি কচ্ছপের শুঁটকি জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় কানাই লাল চৌধুরী (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পৌর এলাকার ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় কচ্ছপের শুঁটকিসহ কানাই লালকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে শুঁটকিসহ কানাই লালকে পুলিশে সোপর্দ করা হয়। এ বিষয়ে মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।