সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায়ফরিদপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও টেম্পোর সংঘর্ষে কলেজছাত্র শাহীন শরিফ (২৫) নিহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের কোমরপুর এলাকায় গতকাল শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহীনের মৃত্যু হয়। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্র এবং বেসরকারি একটি চিকিৎসাকেন্দ্রের কর্মী ছিলেন। তিনি ভাঙ্গা উপজেলার ধর্মদী গ্রামের আ. লতিফ শেখের ছেলে। ফরিদপুর অফিস।লাশ উদ্ধারসিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। বনপাড়া-হাটিকুমরুল সড়কের একটি সেতুর পাশ থেকে পুলিশ গতকাল শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার করে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, নিহত ব্যক্তির গলায় দড়ির দাগ এবং অন্যান্য স্থানে ক্ষত রয়েছে। সম্ভবত তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় তাড়াশ থানায় একটি মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।