সংক্ষেপে সারা দেশ
বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুসাতক্ষীরায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল, সাবেক টিঅ্যান্ডটি) কর্মী রেজাউল ইসলাম (৩৪) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। শহরের নবারুণ উচ্চমাধ্যমিক বিদ্যালয় মোড়ে একটি খুঁটিতে তিনি গতকাল শনিবার সকালে কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কাছারিপাড়া জামে মসজিদ চত্বরে জানাজা শেষে রেজাউলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।জরিমানা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অবৈধভাবে মেথিলেটেড স্পিরিট বিক্রির অভিযোগে গতকাল শনিবার তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঠবাড়িয়া বাজারের জইতা হার্ডওয়্যার, চায়না হার্ডওয়্যার ও খাজা হার্ডওয়্যার নামের ওই তিন দোকান থেকে এ সময় ৬০ লিটার মেথিলেটেড স্পিরিট জব্দ করা হয়। মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা।