সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মারকলিপিবেসরকারি বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় নিয়োগপ্রাপ্ত সব শিক্ষককে এমপিওভুক্ত করার দাবিতে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বরাবর স্মারকলিপি দিয়েছেন। জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলালের মাধ্যমে গতকাল রোববার দুপুরে ওই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি দেওয়ার পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত শিক্ষক সমাবেশে রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন দেবব্রত রায়, মো. মুজিবুর রহমান, মো. আবদুস হক প্রমুখ। সিলেট প্রতিনিধি।বিক্ষোভ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। উপজেলা সদরের বাওয়ার সড়ক থেকে গতকাল রোববার সকালে ওই মিছিল বের হয়। উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে সমাবেশ করে। এতে বক্তব্য দেন সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিয়া, সাধারণ সম্পাদক জুলহাস মিয়া প্রমুখ। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।মিছিলে বাধাযুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এস এম জিলানীসহ আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে গোপালগঞ্জে জেলা যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। শহরের বটতলা থেকে গতকাল রোববার সকালে ওই মিছিল বের হয়। কিছুদূর যাওয়ার পর মিছিলে পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীরা ওই স্থানেই অবস্থান নেয়। এ সময় উপস্থিত ছিলেন যুবদলের জেলা সভাপতি তৌফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সিকদার শহিদুল ইসলাম, ছাত্রদলের সভাপতি রিয়াজ উদ্দিন আহম্মেদ, জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল মোর্শেদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ। গোপালগঞ্জ প্রতিনিধি।