সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানববন্ধনযশোরের সাংবাদিক জামাল উদ্দিন হত্যাকাণ্ডের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। নওগাঁ জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন গতকাল সোমবার সকালে ওই কর্মসূচি পালন করে। কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন প্রধান সড়কে সকাল ১০টায় আধা ঘণ্টার ওই মানববন্ধনে জেলা শিল্পকলা একাডেমী, সিভিল সোসাইটি, মানবাধিকার কমিশন ও প্রেসক্লাবের সদস্যরা অংশ নেন। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জাকারিয়া হোসেন, কায়েস উদ্দিন ও মাসুদুর রহমান। নওগাঁ প্রতিনিধি