সংক্ষেপে সারা দেশ
ছাত্রীর লাশপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় শিংগা গ্রাম থেকে গতকাল মঙ্গলবার হনুফা আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সে স্থানীয় গুলিশাখালী সগীর মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। পারিবারিক সূত্র জানায়, গতকাল দুপুরে হনুফার মা ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মেয়ের লাশ ঝুলতে দেখেন। বিকেলে লাশ উদ্ধার করে পুলিশ। মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা।যাবজ্জীবন পঞ্চগড়ে কলেজছাত্রী ভারতী রানীকে হত্যার দায়ে সঞ্জয় কুমার দাস (৩০) নামের এক ব্যক্তিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১০ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে হত্যার আলামত নষ্টের অভিযোগে তাঁকে আরও সাত বছর সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ২০০৮ সালের ২১ ডিসেম্বর ভারতী রানীকে হত্যা করা হয়। পঞ্চগড় প্রতিনিধি।বিনা মূল্যেচাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উচ্চবিদ্যালয়ে গত সোমবার দিনব্যাপী বিনা মূল্যে হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. কামরুল হাসানের তত্ত্বাবধানে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক কার্যক্রম পরিচালনা করেন। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি।দিঘি রক্ষায়হবিগঞ্জের ঐতিহ্যবাহী একটি দিঘি ভরাট করে আদালত ভবন নির্মাণের কার্যক্রম স্থগিতের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। পাশাপাশি শহরের আরও তিনটি পুকুর রক্ষার দাবিতে হবিগঞ্জের জেলা প্রশাসককে চিঠি দিয়েছে বাপা। চিঠিতে বলা হয়, সর্বোচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও হবিগঞ্জে ঐতিহ্যবাহী দিঘি ভরাট করে আদালত ভবন নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে এবং ভবন নির্মাণের জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে। হবিগঞ্জ প্রতিনিধি।বৃত্তি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আদিবাসী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই বৃত্তি দেওয়া হয়। এ সময় রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম, ওঁরাও ফাউন্ডেশনের সভাপতি আশুতোষ কুমার সরকার, উপজেলা মাধ্যমকি শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী, সদর বালিকা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামসুল হক সওদাগর প্রমুখ উপস্থিত ছিলেন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি।