সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএফআরআই মহাপরিচালকমৎস্যবিজ্ঞানী অধ্যাপক সুভাষচন্দ্র চক্রবর্তী গত বুধবার বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন। তিনি ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফিশারিজ টেকনোলজি বিভাগের শিক্ষক। সুভাষ ১৯৭৯ সালে গবেষণা ফেলো হিসেবে বাকৃবিতে কর্মজীবন শুরু করেন। বিজ্ঞপ্তি।বর্ধিত সভা নীলফামারী জেলা আওয়ামী লীগকে গতিশীল করতে গত বুধবার জেলা পরিষদের হলরুমে বর্ধিত সভা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে সভায় জেলা কমিটির সদস্য ছাড়াও ছয় উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকেরা উপস্থিত ছিলেন। সভায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান রহিত মঞ্জিল, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ প্রমুখ। নীলফামারী প্রতিনিধি।মেলা চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়ুইটুপি গ্রামে শুরু হয়েছে প্রায় সাড়ে তিন শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ‘গড়ুইটুপির মেলা’। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ভোলানাথ দে। এ সময় মেলা কমিটির সভাপতি সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সালেহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। কমিটির সাধারণ সম্পাদক নিলুয়ার রহমান জানান, ১৬৬০ সাল থেকে প্রতিবছরই এই মেলা বসছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি।