সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মিসভা বরগুনার আমতলী উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার আমতলী মফিজ উদ্দিন বালিকা বিদ্যালয় মাঠে কর্মিসভা হয়েছে। ওই সভার উদ্বোধন করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কে এম সাফিকুজ্জামান। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সভাপতি হায়াতুজ্জামান মিরাজ। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মাহাবুব হোসেন। এ ছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কর্নেল (অব.) আবদুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন। আমতলী (বরগুনা) প্রতিনিধি।রথযাত্রা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে শ্রীশ্রী গোপাল জিউর মন্দিরে সপ্তাহব্যাপী শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও রথমেলা বৃহস্পতিবার শুরু হয়েছে। উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি গৌতম দত্ত। এ ছাড়া বাংলাদেশ সোনালী ব্যাংকের পরিচালক জান্নাত আরা হেনরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতুল সরকার, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুকুমার চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।