সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মরণসভাজামালপুরের সরিষাবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় শ্মশানের সাধারণ সম্পাদক ও প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রর বাবা অরুণোদয় চন্দের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার দুপুরে শিমলাবাজারে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রীরমেশ চন্দ্র সূত্রধর, রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি শম্ভুচরণ ঘোষ, উপজেলা কেন্দ্রীয় শ্মশানের সভাপতি তাপস সরকার প্রমুখ প্রয়াতের জীবনের ওপর স্মৃতিচারণা করেন। এ ছাড়া প্রয়াতের আত্মার শান্তি কামনায় সরিষাবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রমে পূজা, ভোগ, প্রসাদ ও প্রার্থনার আয়োজন করা হয়। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।বাঁধ নির্মাণের দাবিখুলনার আইলাদুর্গত দাকোপ উপজেলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে গতকাল শনিবার এলাকাবাসী খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে দাকোপ উপজেলার বাসিন্দা অনিমেশ মণ্ডল লিখিত বক্তব্যে বলেন, শিবনগর গেট থেকে কালিনগর বাজার পর্যন্ত বেড়িবাঁধের অবস্থা বেহাল। বর্ষায় বাঁধটি ভেঙে যেতে পারে। খুলনা প্রতিনিধি।চেক হস্তান্তরচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৪০০ আদিবাসী শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর শিক্ষা-সহায়তার চেক দেওয়া হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ওই পৌরসভা ও তিন ইউনিয়নের ৪০০ আদিবাসী শিক্ষার্থীর প্রত্যেককে এক হাজার টাকার চেক দেওয়া হয়। এ সময় স্থানীয় সাংসদ মুহাম্মদ জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীন উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।