সংক্ষেপে সারা দেশ
ডাকাতি ভোলার লালমোহন উপজেলার শিমুলতলা গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। স্থানীয় সূত্র জানায়, গত শনিবার রাতে ১০-১২ জন সশস্ত্র ডাকাত ব্যবসায়ী ইলিয়াস সাঝির ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে তারা ইলিয়াস ও তাঁর স্ত্রীকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে আলমারি ভেঙে সাত ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা লুট করে পালিয়ে যায়। ভোলা অফিস।কমিটি গঠনঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আবু ছিদ্দীক। এ ছাড়া মো. মোতালেব খান সহসভাপতি ও মো. মোসলেম মিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১২ সদস্যবিশিষ্ট এই কার্যকরী কমিটির নির্বাচিত সদস্যরা হলেন: মো. জয়নাল আবেদীন, মো. শরীফ হোসেন, মো. আমির হোসেন, মো. গোলাম রসুল, মো. আক্তার হোসেন, মো. জয়নাল আবেদীন, মো. পেয়ার আহাম্মদ, মো. নুরুল হাদী ও মো. ইমাম হোসেন। বিজ্ঞপ্তি।