সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউপি সদস্য নিহতটাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হেলালউদ্দিন (৪৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মোটরসাইকেলযোগে জেলা সদরে যাওয়ার পথে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার ইছাপুর এলাকায় গতকাল সোমবার সকালে বৃষ্টি চলাকালে তিনি দুর্ঘটনার শিকার হন। তাঁর ছেলে মজনু মিয়া বলেন, সম্ভবত দ্রুতগামী কোনো গাড়ি পেছন থেকে তাঁকে ধাক্কা দিয়েছিল। এতে মাথায় আঘাত পেয়ে হেলালউদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাঁর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হাতিমারা গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি বাস খাদে কুমিল্লার চান্দিনা উপজেলায় যাত্রীবাহী একটি বাস ও একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাসটি খাদে পড়ে গেলে অজ্ঞাতপরিচয় এক যাত্রী (৩০) নিহত ও ২৫ জন আহত হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূরিতলায় গতকাল সোমবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কুমিল্লা ও চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট আনোয়ার হোসেন বলেন, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে হাজিগঞ্জ যাওয়ার পথে নূরিতলায় খাদে পড়ে তলিয়ে যায়। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি একজন গ্রেপ্তারসাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী বিজি কলেজের মাঠ থেকে মহরম গাজী নামের এক যুবককে গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বনদস্যু দলের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। পুলিশ তাঁর কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও একটি মুঠোফোন উদ্ধার করেছে। বুড়িগোয়ালিনী নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন বলেন, ওই টাকা মুক্তিপণ বাবদ আদায় করা হয়েছিল। মহরম গাজী বনদস্যুদের কথামতো কাজ করেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা