সংক্ষেপে সারা দেশ
কারাদণ্ড ও জরিমানারাজশাহীর বাঘা উপজেলায় এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে জহুরুল ইসলাম নামের এক ছাত্রের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গতকাল মঙ্গলবার দুপুরে এ রায় দেন। সাজাপ্রাপ্ত জহুরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।সঞ্চারকলিপিনির্যাতনবিরোধী আইনের দাবিতে মাগুরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠন অধিকারের উদ্যোগে শহরের সমবায় ব্যাংক থেকে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় একটি শোভাযাত্রা বের করা হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের জেলা সমন্বয়কারী মাসুম বিল্লাহ এবং তদন্ত কর্মকর্তা আজম হোসাইন। সভা শেষে ওই স্মারকলিপি দেওয়া হয়। মাগুরা প্রতিনিধি।