সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবর্ধনানাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে চলতি বছরের এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬৮ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দিয়েছে সিমকো (SIMCO) নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। নর্থ বেঙ্গল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সিমকোর ভাইস প্রেসিডেন্ট তুষার ইমরান, মিলস হাইস্কুলের প্রধান শিক্ষক গাওসুল আযম, সিমকোর উপদেষ্টা মো. আনোয়ার সাদাত উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। লালপুর (নাটোর) প্রতিনিধি।শিশুর মৃত্যু ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের তাম্বুলখানা গ্রামের একটি পুকুরে ডুবে মো. মোরসালিন নামে দুই বছরের এক শিশু মারা গেছে। সে স্থানীয় রিকশাচালক টুকু ফকিরের ছেলে। পারিবারিক সূত্র জানায়, গতকাল শুক্রবার দুপুরে মোরসালিন নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। বেলা সাড়ে তিনটার দিকে বাড়িসংলগ্ন পুকুরে তাকে ভাসতে দেখা যায়। ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ফরিদপুর অফিস।অগ্নিকাণ্ড কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি চৌমুহনী বাস টার্মিনাল এলাকায় একটি সাইকেল পার্টসের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল বাহিনী সূত্র জানায়, কুটি চৌমুহনী বাস টার্মিনাল এলাকায় দরিদ্র খোকন মিয়া বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে সম্প্রতি ওই দোকান খোলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দোকানটিতে হঠাৎ আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন ও কুটি চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।মেলাসুনামগঞ্জে তৃণমূল নারী উদ্যোক্তাদের আট দিনব্যাপী পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা গতকাল শুক্রবার শেষ হয়েছে। ২২ জুন থেকে শহরের শহীদ মুক্তিযোদ্ধা আবুল হোসেন মিলনায়তনে এই মেলা শুরু হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ৩৬ জন নারী উদ্যোক্তা তাঁদের পণ্যসামগ্রীর স্টল খুলেছিলেন। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি সুনামগঞ্জের সভাপতি ফৌজি আরা শাম্মীর সভাপতিত্বে গতকাল বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠান হয়। সুনামগঞ্জ অফিস।এসিবিএ প্রোগ্রাম উদ্বোধনব্যবসাপ্রতিষ্ঠানের কর্মকর্তাদের পেশাগত উন্নয়নের ব্যাপক চাহিদা পূরণের লক্ষ্যে প্রথমবারের মতো বাংলাদেশে ‘অ্যাডভান্স সার্টিফিকেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন’ (এসিবিএ) চালু করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি)। গতকাল শুক্রবার এসিবিএ প্রোগ্রামের প্রথম ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এতে প্রধান অতিথি ছিলেন আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাংসদ নাজমুল হাসান। আইবিএর পরিচালক জি এম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এমডিপির প্রধান সৈয়দ আলমগীর জাফর ও এসিবিএর একাডেমিক কো-অর্ডিনেটর মো. মহিউদ্দিন। বিজ্ঞপ্তি।