সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৬ জন বহিষ্কৃতবাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০১১ সালের এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ৩৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। উপজেলার হযরত ফাতেমা (রা.) স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গত শুক্রবার সকালে বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৩০ জন ও বিকেলে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ছয়জনকে বহিষ্কার করা হয়। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্যা ওই বহিষ্কারাদেশ দেন। উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি দল থেকে বহিষ্কার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আনোয়ার আলী মোল্যাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় গত শুক্রবার বিকেলে এ সিদ্ধান্ত হয়। দলের অন্য সদস্যদের অপমান করায় আনোয়ার আলী মোল্যাকে বহিষ্কার করা হয় বলে জানিয়েছেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. কাউছার হোসেন। তবে আনোয়ার আলী মোল্যা বলেন, বহিষ্কারসংক্রান্ত কোনো চিঠি তিনি পাননি। ফরিদপুর অফিস পোলিও নির্মূলেরোটারী বাংলাদেশের গভর্নর ড. ইসতিয়াক জামান এক সংবাদ সম্মেলনে বলেছেন, পোলিও নির্মূলে রোটারী কর্মসূচি অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক তহবিল থেকে বাংলাদেশকে এই খাতে এ পর্যন্ত প্রায় ২০০ কোটি টাকা প্রদান করা হয়েছে। রোটারীর বর্ষশুরু উপলক্ষে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় রোটারীর পরবর্তী গভর্নর (২০১৩-১৪) গোলাম মুস্তাফা, সেক্রেটারি খালেকুজ্জামান, কসমোপলিটান রোটারীর সভাপতি এম এ মজিদ, সেক্রেটারি শাখাওয়াত হোসেন, ডেপুটি গভর্নর রওনক হোসেন, সোনারগাঁও ক্লাবের সভাপতি শিরিন শিলা প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি। কমিটি গঠনট্রমা ও শল্যচিকিৎসকদের সংগঠন ‘বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি’র নির্বাচনে খন্দকার আবদুল আউয়াল সভাপতি ও আবদুল গণি মোল্লাহ্ মহাসচিব নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিত অন্যরা হলেন: সহসভাপতি মো. ইকবাল ও হামিদুল হক সরদার, যুগ্ম সম্পাদক মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান, বিজ্ঞানবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ও কার্যকরী সদস্য মোফাখ্খারুল বারী। বিজ্ঞপ্তি।