সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেমিনারচাঁদপুর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের আয়োজনে গত ১২ জানুয়ারি একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ‘সমাজকর্ম গবেষণা: উপাত্ত সংগ্রহ ও প্রতিবেদন উপস্থাপন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. নুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ মিহির লাল সাহা, বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ এ এস এম দেলওয়ার হোসেন। সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিন। সেমিনারটি সঞ্চালনা করেন প্রভাষক ফয়জুর রহমন। সেমিনারে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষকেরা ও সমাজকর্ম বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।