সংক্ষেপে সারা দেশ
বিতর্ক উৎসবপ্রয়াত মেধাবী বিতার্কিক মনোয়ার হোসেনের স্মরণে ‘আগামী ২২-২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহত্তর নোয়াখালী বিতর্ক উৎসব-২০১৩। ‘তারুণ্য আর যুক্তি, দুইয়ে মিলবে আগামীর মুক্তি’ স্লোগানে লক্ষ্মীপুরের খিলবাইছা জিএফ ইউনিয়ন উচ্চবিদ্যালয় মাঠে এ উৎসব আয়োজন করছে লক্ষ্মীপুর ডিবেট অ্যাসোসিয়েশন (এলডিএ)। পৃষ্ঠপোষক হিসেবে আছে এনসিসি ব্যাংক লিমিটেড। উৎসবে বৃহত্তর নোয়াখালীর তিনটি জেলা ছাড়াও কুমিল্লা, ফেনী ও ভোলা থেকে বিভিন্ন স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেবে। নিবন্ধন করার শেষ সময় ১০ ফেব্রুয়ারি। যোগাযোগ: ০১৭২৭২৯২৯১৯, ০১৭৪০৫৬৬১৯২, ০১৬৭৭৬৯৭৮১১। বিজ্ঞপ্তি।মাদক দিতে গিয়ে...হাজতে হত্যা মামলার আসামিকে মাদক সরবরাহের অভিযোগে গতকাল রোববার নাটোরে এক যুবককে এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায়, বিকেলে নাটোর পৌরসভার উত্তর চৌকিরপাড় মহল্লার নাঈমউদ্দিন (২৫) জেলা আদালতের হাজতে আসামি নয়ন কুমার চৌধুরীর সঙ্গে দেখা করতে যান। এ সময় তিনি নয়নকে হেরোইন ও গাঁজা সরবরাহ করেন। পুলিশ তাঁকে হাতেনাতে ধরে ফেলে। এসআই আবদুল মান্নাফ ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ করেন। নাটোর প্রতিনিধি।তাড়াইলে উপনির্বাচনকিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডে গতকাল রোববার উপনির্বাচন হয়েছে। এতে রেহেনা আক্তার ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল মিয়া পেয়েছেন ৫২২ ভোট। গত বছরের অক্টোবরে ইউপি সদস্য মফিজউদ্দিনের মৃত্যুতে পদটি শূন্য হয়। বিজয়ী রেহেনা আক্তার মফিজউদ্দিনের স্ত্রী। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।